মালদা

জেলার বিভিন্ন জায়গায় পালন করা হল মালদার গৌরব গনিখান চৌধুরীর ৯১ তম জন্মদিন

মালদার গৌরব আবু বারকাত আতাউল গনি খান চৌধুরীর ৯১ তম জন্মদিন আজ পালন করা হল জেলা জুড়ে। গনি খান চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ মালদা টাউন হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শহর কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ মৌসম নুর ও আবু হাসেম খান চৌধুরী, বিধায়িকা সাবিনা ইয়াসমিন, ইশা খান চৌধুরী সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা। এছাড়াও রথবাড়ীতে গনি খান চৌধুরীর মূর্তিতে মাল্যদান করা হয়। 

        পাশাপাশি এদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ী জাতীয় কংগ্রেসের কার্যালয়ে গনি খান চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, শহর কংগ্রেস সভাপতি নারায়ণ চন্দ্র দাস সহ অন্যান্যরা। 

        অন্যদিকে পুরাতন মালদার তৃনমূল পার্টি অফিসেও গনি খান চৌধুরীর ৯১ তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন বিভূতি ভূষণ ঘোষ, নব রঞ্জন সিনহা সহ অন্যান্য কর্মী সমর্থকেরা।